1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কমিটি বাতিলের দাবিতে গাজীপুরে যুবদলের বিক্ষোভ - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

কমিটি বাতিলের দাবিতে গাজীপুরে যুবদলের বিক্ষোভ

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৯৯ জন পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডের বিএনপি কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে আতাউর রহমান মোল্লাকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আতাউর রহমান মোল্লা শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। রফিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন কমিটি ঘোষণার একদিনের মাথায় এ কমিটিকে একতরফা, অযোগ্য এবং পকেট কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়েছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার মহানগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নূর, কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস, সদস্য সচিব রাশেদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION