1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির ৭৫তম জন্মদিন পালিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

গাজীপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির ৭৫তম জন্মদিন পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৩ জন পঠিত

এস.এম দুর্জয়, গাজীপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। গাজীপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয়।

বুধবার তার জন্মদিন উপলক্ষে সকাল ১০ টায় গাজীপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে কোরআন খতমে এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে কেক কেটে জিএম কাদের এমপির জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এবং শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডলের সন্ঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস. এম কিবরিয়া,গাজীপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আঃ মান্নান মিলন, কালিয়াকৈর জাতীয় শ্রমিক পার্টির নেতা নাঈমুর রহমান নাঈম,গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য ও শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন। গাজীপুর সদরের যুগ্ম আহবায়ক জিলাল উদ্দিন দুলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হোসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা এবং জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION