1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খুলনায় প্রথমবারের মতো থ্রি-ডি রোড ক্রসিং স্থাপন - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনায় প্রথমবারের মতো থ্রি-ডি রোড ক্রসিং স্থাপন

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: খুলনা শহরে সড়ক দুর্ঘটনা রোধে ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে প্রথমবারের মতো পরীক্ষামূলক ত্রিমাত্রিক (থ্রি-ডি) রোড ক্রসিং স্থাপন করা হয়েছে। পথচারীদের যত্রতত্র রাস্তা পার না হয়ে ট্রাফিক সাইনের প্রতি আকৃষ্ট করতে দিঘলিয়া উপজেলার পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

দূর থেকে থ্রি-ডি রোড ক্রসিং সহজেই দৃষ্টিগোচর হবে। রাস্তায় বিশেষভাবে অঙ্কিত ডিজাইনটি দূর থেকে মনে হবে রাস্তার মাঝে উঁচু বেষ্টনী তৈরি করা রয়েছে। ফলে যানবাহন চালক ও পথচারীরা পথচলায় অধিক সতর্কতা অবলম্বন করবেন।

সোমবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেটের সামনে থ্রিডি রোড ক্রসিং উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আবু তারেক সাইফুল কামাল, যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ।

নগরীর খানজাহান আলী থানার অন্তর্গত কুয়েট সড়কটি এলজিইডির আওতাধীন। এটি দিঘলিয়া উপজেলাধীন যোগীপোল ইউনিয়নের ভেতর দিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION