1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজীপুরে শীতার্তদের কম্বল দিলেন যুবলীগ নেতা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

গাজীপুরে শীতার্তদের কম্বল দিলেন যুবলীগ নেতা

  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: গাজীপুরে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

মহানগর যুবলীগের উদ্যোগে শনিবার দুপুরে চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত, মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ কাইয়ুম সরকার, মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুল আহসান সরকার রাসেল বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগ সব সময় অসহায়দের পাশে আছে, থাকবে। গাজীপুর মহানগরে যুবশক্তিকে এক করে অসহায় ও দুঃস্থ মানুষের নানা সমস্যা ও অভাব লাঘবে কাজ করছে। এরই অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION