1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
খুলনা বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

খুলনা বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: খুলনা বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার ভার্চ্যুয়াল উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন।

প্রতিমন্ত্রী বলেন, নারীর পারিবারিক মর্যাদা, ব্যক্তিগত ও সামাজিক অর্জন, প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় জয়িতা সম্মাননা এক অনন্য স্বীকৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত, নিপীড়িত, অসহায় নারীদের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। নারীদের সমঅধিকার অর্জন এবং সবক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ-সুবিধা নিশ্চিতে সংবিধানে বিশেষ বিধান সন্নিবেশিত করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ নানা খাতে নারীদের উন্নয়নে অসংখ্য কার্যক্রম হাতে নিয়েছেন। নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দিতে জয়িতা সম্মাননার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে মহিলা বিষয়ক অধিদফতরের মাধ্যমে ৩৫টি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. আব্দুর রশিদ, ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাগত জানান মহিলা বিষয়ক দফতরের উপপরিচালক হাসনা হেনা।

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক দফতর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

২০২০-২১ অর্থবছরে খুলনা বিভাগের পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী খুলনার নুরজাহান খানম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাতক্ষীরার প্রফেসর শামসুন নাহার, সফল জননী ক্যাটাগরিতে চুয়াডাঙ্গার মোছা. জাহানারা পারভীন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নড়াইলের লাভলী ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে খুলনার হালিমা ইসলাম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পক্ষে খুলনার বিভাগীয় কমিশনার শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION