1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩১৩ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক চাল সংরক্ষণাগার হচ্ছে বরিশালে - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

৩১৩ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক চাল সংরক্ষণাগার হচ্ছে বরিশালে

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৭০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মান অক্ষুণ্ন রেখে সর্বাধুনিক উপায়ে দক্ষিণাঞ্চলে উৎপাদিত চাল সংরক্ষণের জন্য বরিশালে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক সাইলো বা চাল সংরক্ষণাগার। কাজ শেষ হলে একসঙ্গে ৩ বছরের জন্য সংরক্ষণ করা যাবে ৪ কোটি ৮০ লাখ কেজি চাল।

৩১৩ কোটি টাকা ব্যয়ে ৫২০ শতাংশ জমির উপর ৪৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সাইলো নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যেকোনো দুর্যোগে খাদ্য সংকট মোকাবিলায় এ সাইলো বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত বছরের অক্টোবরে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকায় এ আধুনিক সাইলো নির্মাণের কাজ শুরু হয়, যা ২০২৩ সালের আগস্টে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

সাইলো নির্মাণ প্রকল্প তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, কংক্রিটের ভিতের উপর স্টিলের অবকাঠামোয় তৈরি ১৬টি পৃথক বিনে মজুত করা হবে চাল। জেটিতে নোঙর করা লাইটার জাহাজ থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে বাকেট এলিভেটরে চাল পৌঁছাবে, সেখান থেকে সুবিধামতো যেকোনো বিনে মজুত করা যাবে। পরিবেশ বান্ধব এই সাইলোর প্রতিটি বিনে ৩ হাজার মেট্রিক টন করে চাল সংরক্ষণ করা যাবে। একটানা ৩ বছর এসব বিনে সংরক্ষণ করলেও অক্ষুণ্ন থাকবে চালের মান।

অত্যাধুনিক সাইলো নির্মিত হলে খাদ্য মজুতের সক্ষমতা বাড়বে। বন্যা জলোচ্ছ্বাস কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পর নতুন ফসল ঘরে ওঠা পর্যন্ত এ সাইলোতে সংরক্ষণ করা চাল দিয়ে খাদ্য সহায়তা চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদফতরের কারিগরি বিশেষজ্ঞ আবুল কালাম আজাদ।

বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন স্থানে ৮টি আধুনিক খাদ্য সংরক্ষণাগার বা সাইলো নির্মাণ কাজ চলমান, যা বাস্তবায়ন করছে খাদ্য মন্ত্রণালয়। আশুগঞ্জ, মধুপুর ও ময়মনসিংহে সাইলো নির্মাণ কাজ শেষ হতে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION