1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২১ জন পঠিত

জ্বালানি তেলে রেশনিং করার সিদ্ধান্ত কার্যকর করার দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের বেশির ভাগ ফিলিং স্টেশনে তেল ছিল না। বিকাল পর্যন্ত বন্ধ ছিল বেশির ভাগ ফিলিং স্টেশন। এতে করে গাড়ির চালকরা এক স্টেশন থেকে আরেক স্টেশন ঘুরেও তেল পাচ্ছেন না। গাড়ি চালকদের দুর্ভোগ চরমে। তেল সংকটে বিভিন্ন স্টেশনে বাগ্বিতণ্ডার পরিপ্রেক্ষিতে সরকার সব ফিলিং স্টেশনে পুলিশ এবং প্রধান ডিপোতে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ফিলিং স্টেশনে মজুতদারি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতও কার্যক্রম শুরু করেছে। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার আপাতত রেশনিং চালিয়ে যাবে। তবে তেলের সংকট হবে না। তার মানে এই নয় যে, ইচ্ছামত তেল ব্যবহার করবেন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আজও জাহাজ এসেছে তেল নিয়ে। কালও আসছে। তেলের কোনো সমস্যা নেই। কিন্তু সরকার আপাতত রেশিনিংয়ের সিদ্ধান্ত কার্যকর রাখবে।’

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মুনির হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি প্রতিদিন তেলের মজুত, চাহিদা, সরবরাহ এবং আমদানি নিয়ে সরকারের শীর্ষ স্থানে প্রতিবেদন দেবে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক স্বাক্ষরিত ওই চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে, যাতে জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেওয়া যায়।

চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদ করছে-এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেলের বিক্রির পরিমাণ নির্ধারণ করেছে।

তবে এরপরও দেশের বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, অতিরিক্ত মুনাফার আশায় মজুত বৃদ্ধি, খোলাবাজারে তেল বিক্রি এবং পাচারের প্রবণতা দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় জ্বালানি তেলের অবৈধ মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলাবাজারে বিক্রি বন্ধ করা এবং সম্ভাব্য পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

তেল নিতে গিয়ে শনিবার ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে নিহত হন নিরব আহমেদ নামে এক যুবক। এ ঘটনায় জ্বালানি বিভাগ এক তদন্ত কমিটি গঠন করেছে এবং ওই পাম্প বন্ধ করার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্টদের।

তেল নিয়ে দুর্ভোগ চরমে : রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন রোববার ঘুরে দেখা গেছে, সকালে বেশির ভাগ স্টেশনে তেল নেই। শনিবার তেলের ডিপোগুলো খুললেও সেখান থেকে তেল এনে ফিলিং স্টেশন পর্যন্ত আসতে দুপুর গড়িয়ে গেছে। তবে রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশনে ছিল সবচেয়ে ভিড়। প্রায় দেড় কিলোমিটার লম্বা গাড়ির সারি অনেকটা মহাখালী পর্যন্ত চলে গেছে। অন্য বেশির ভাগ পাম্প দুপুর পর্যন্ত ছিল বন্ধ।

যাত্রাবাড়ী প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী ও ঢাকা-মাওয়া সড়কের যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত অন্তত ১০টি ফিলিং স্টেশন রয়েছে। অধিকাংশ ফিলিং স্টেশনে শনিবার দুপুর থেকে ডিজেল ও অকটেন নেই বলে বন্ধ রাখা হয়েছে। তবে রোববার বেলা ২টা থেকে ৩টায় কিছু ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল বিক্রি করতে দেখা গেছে। এসব ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ লাইনে থেকে তেল সরবরাহ করতে দেখা গেছে অনেককে।

সরেজমিনে জানা যায়, কাজলা একটিভ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে শনিবার থেকে তেল না থাকার কারণে রোববার দুপুর ২টা পর্যন্ত পাম্প বন্ধ ছিল। তেল আসার পর দুপুর আড়াইটা থেকে অকটনে ও ডিজেল বিক্রি করতে দেখা গেছে। তবে মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার করে অকটেন দেওয়া হচ্ছে। আর প্রাইভেটকারে সর্বোচ্চ ১০ লিটার।

পাশেই শনিরআখড়া মেসার্স রানা ইন্টারন্যাশনাল বিল্ডার্স সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, ইউনাইটেড ক্যাব লিমিটেড, ডব্লিউ জেড ফিলিং অ্যান্ড সার্ভিস লিমিটেড, টোটাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে তেল নেই বলে এগুলো বন্ধ রাখা হয়েছে।

মাতুয়াইলে রাজধানী ফিলিং স্টেশন, মুক্তি ফিলিং স্টেশন এবং সেন্টু ফিলিং স্টেশন শনিবার থেকে বন্ধ থাকার পর রোববার দুপুর ২টা থেকে ডিজেল ও অকটনে বিক্রি করতে দেখা যায়। এ সময় সিরিয়ালের আগে তেল নেওয়াকে কেন্দ্র করে বাইকারদের মধ্যে বাগ্বিতণ্ডা করতে দেখা যায়।

মিরপুর প্রতিনিধি জানান, রাজধানীর মিরপুরে তেল সংকটের কারণে বেশির ভাগ পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে দু-একটি খোলা থাকলেও তেল নিতে আসা বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইনে ছিল চরম ভোগান্তি। রোববার সরেজমিন মিরপুর ১, ১২, ১৪, গাবতলী, টেকনিক্যাল, মাজাররোড ও মাটিকাটা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। রোববার দুপুরে মিরপুর ১ নম্বর ও গাবতলী এলাকার পাম্পগুলোয় গিয়ে দেখা যায় শত শত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সারি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

গাবতলী খালেক পেট্রোল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে আসা অপেক্ষমাণ পাপ্পু বলেন, শনিবার নতুন মোটরসাইকেল কেনার সময় ১ লিটার তেল ছিল। রাতেই মিরপুরের ২টি পাম্পে গিয়েও তেল পাইনি। রোববার সকালে গাবতলীতে এসে ৫ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। ইফতারের আগে তেল পাবো কিনা নিশ্চিত নই।

গাবতলী খালেক পাম্পের স্টাফ সামি বলেন, ডিপো থেকে এখনো তেল আসেনি। সন্ধ্যার পর সরবরাহ বাড়লে তেল দেওয়া শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION