1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শার্শায় ইজিবাইকচালক কিশোরের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের গর্ব ‘লতিরাজ’ বিলুপ্তির পথে: সংকটে কচুর লতি চাষ ও বাজার আড়াইহাজারে ১৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাউফলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১ গাইবান্ধায় দুদকের পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক-১ কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশ

শার্শায় ইজিবাইকচালক কিশোরের মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৫১৭ জন পঠিত

আঃ রহিম, বেনাপোল: যশোরের শার্শায় ইজিবাইকচালক এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলদা গ্রামের কুলবাগানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত ওই কিশোরের নাম শাকিব হাসান (১৫)। সে উপজেলার গোগা গ্রামের শাকিল হোসেনের ছেলে। লাশের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে শাকিব ইজিবাইক নিয়ে বের হয়। এরপর আজ সকালে স্থানীয় লোকজন ধলদা গ্রামের কুলবাগানের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে, তবে ইজিবাইকটি পাওয়া যায়নি। ইজিবাইক ছিনতাইয়ের জন্য শাকিবকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, আজ দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাতে ছিনতাইকারীরা ওই কিশোরকে হত্যা করে বাগানের পাশে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের জন্য ওই কিশোরকে হত্যা করা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION