1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর নির্দেশে মেধাবী ছাত্রী তামান্না শেখ হাসিনা বার্নে - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

প্রধানমন্ত্রীর নির্দেশে মেধাবী ছাত্রী তামান্না শেখ হাসিনা বার্নে

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৭৯৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: যশোরের সেই আলোচিত মেধাবী ছাত্রী তামান্না আক্তার নুরাকে (১৮) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে তাকে ইনস্টিটিউটের কেবিনে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

গত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ- ৫ পান তামান্না আক্তার নুরা। অদম্য মেধাবী এ শিক্ষার্থী পা দিয়ে লিখে ভালো ফল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তাকে ফোন করে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা তাকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার নির্দেশনায় তামান্না আক্তার নুরাকে ঢাকায় আনা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে তাকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ১৪০৩ নম্বর কেবিনে আছেন।

তিনি আরও বলেন, তার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ আমরা (মেডিকেল বোর্ডের সদস্যরা) বসেছিলাম। আমরা চেষ্টা করছি কৃত্রিম হাত-পা লাগিয়ে তার চলাচলের ব্যবস্থা করার। আগামী শনিবার আবারও মেডিকেল বোর্ডের সদস্যরা বসবেন।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীনের মেয়ে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গতবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ- ৫ পান।

২০১৯ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জনাব আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ- ৫ লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION