1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিদেশি ফল পেপিনো চাষে সফলতা অর্জন করেছে চৌগাছার তাইজুল ইসলাম - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয়ে তরুণদের রাজনীতি করা উচিত: রিজভী ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটি দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশি ফল পেপিনো চাষে সফলতা অর্জন করেছে চৌগাছার তাইজুল ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: অত্যধিক পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি ফল পেপিনো মেলন। ইউটিউব দেখে নতুন এই ফলের চাষ করে সফলতা পেয়েছেন যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের চাষী তাইজুল ইসলাম (৬৫)।

চাষী তাইজুল ইসলাম জানান, পার্শ্ববর্তী গ্রামের সেলিমের কাছ থেকে উদবুদ্ধ হয়ে পরীক্ষামূলকভাবে ৩৩ শতাংশ জমিতে পেপিনো মেলন চাষ করছেন তিনি। প্রবাসী সেলিম শখের বসে কয়েক শতক জমিতে পেপিনো চাষ করেন। তাইজুল সেলিমের কাছ থেকে চারা ক্রয় করে ইউটিউবে চাষ পদ্ধতি দেখে পরিচর্চা শুরু করেন। চারা রোপনের ২ মাসের মধ্যে তার প্রতি গাছে ফল এসেছে।

তিনি জানান, বর্তমানে তার ক্ষেতে প্রায় ৫০ মণ পেপিনো মিলান রয়েছে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। প্রথম বারেই সফল হয়ে খুবই খুশি তিনি।

পেপিনো চাষে কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হয়নি। এই চাষে রাসায়নিক সারের চাহিদা খুবই কম। তাইজুল ইসলাম তার ক্ষেতে জৈব সার ব্যবহার করেছেন। এই চাষে খরচ খুবই কম।

তিনি বলেন, খোঁজ নিয়েছি কেজি প্রতি মূল্য ৪শ’ থকে ৫শ’ টাকা। কিন্ত এলাকায় প্রচারের জন্য আরো কম দামে বাজারে বিক্রি করবেন। ইতোমধ্যে অনেক ব্যবসায়িরা তার সাথে যোগাযোগ করেছেন। এলাকায় চাষ প্রচার হলে অনেক টাকার চারা বিক্রি করতে পারবেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস জানান, এই ফল খেতে অনেকটা তরমুজের মতো। তবে খাদ্যগুণ অত্যাধিক। পেপিনো মেলন পুষ্টি ও ঔষুধী গুণাগুন সমৃদ্ধ একটি ফল। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া এতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম কম থাকে। পেপিনো মেলন প্রধানত হৃদরোগ, উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের মতো পরিস্থিতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION