1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গুলি করে পালাচ্ছিল সন্ত্রাসী, দৌড়ে ধরে প্রসংশিত সার্জেন্ট রেকসনা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

গুলি করে পালাচ্ছিল সন্ত্রাসী, দৌড়ে ধরে প্রসংশিত সার্জেন্ট রেকসনা

  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৭৮৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্কঃ অস্ত্র, গুলি ও বোমাসহ কালা চাঁন ওরফে সবুজ নামে এক সন্ত্রাসীকে আটক করেন সার্জেন্ট রেকসনা। জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে এই সন্ত্রাসীকে পাকড়াও করে প্রশংসায় ভাসছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের এই নারী সার্জেন্ট।

রোববার সন্ধ্যায় নগরীর সরকারি মহিলা কলেজের সামনে মোটরসাইকেল থেকে সাইদুর রহমান শাওন নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। সেখানে দুই কনস্টেবলসহ কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রেকসানা ছিলেন।

এঘটনা ঘটার সঙ্গে সঙ্গ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে সন্ত্রাসী সবুজকে জাপটে ধরেন সার্জেন্ট রেকসনা। পরে তল্লাশি চালিয়ে সবুজের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি রিভলবার, একটি পিস্তল ও ১১ রাউন্ড গুলি ও হাত বোমা উদ্ধার হয়।

এরপর খালিশপুর থানায় তাকে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এ ঘটনার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

সার্জেন্ট রেকসনা বলেন, আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য, এটা ভেবে সব সময় দায়িত্বের সঙ্গে কাজ করি। আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই সন্ত্রাসীকে ধরেছি।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভের পর ২০১৭ সালের ৮ নভেম্বর খুলনা মেট্রোপলিটন পুলিশে সার্জেন্ট পদে যোগদান করেন রোকসানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION