1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন । - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন ।

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬০১ জন পঠিত

পটুয়াখালী থেকে শাকের আমিন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক আকন্দ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে স্বতন্ত্র প্রার্থী হাজী ফজলু গাজীকে ষড়যন্ত্রকারী উল্লেখ করে দায়ী করেছেন। ফজলু গাজী অর্থের বিনিময় সকলকে ম্যানেজ করার কথা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। বহিরাগতদের ভাড়ায় এনে জড়ো করছেন। নৌকা প্রতীকের কর্মীদের প্রকাশ্যে হুমকি দেয়া হচ্ছে। এমন সব অভিযোগ এনে শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মালেক আকন্দ।তিনি আরও বলেন, ‘ শুক্রবার রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বন্দুক পিস্তল কারা রেখেছে তা তদন্ত করা প্রয়োজন। ওখানে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। ওই মোটরসাইকেলটি কার তা বের করলে আসল রহস্য বের হয়ে আসবে।’

তিনি র‌্যাবের কাছেও সুষ্ঠু বিচার চেয়েছেন। আগামী ২০ অক্টোবর মহিপুরের নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু পরিবেশ নস্যাতকারী হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে দায়ী করেছেন। স্বতন্ত্র প্রার্থী হলেও মূলত হাজী ফজলু গাজী বিএনপির ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি। সভাপতি মারা গেছেন, এখন তিনিই বিএনপির বড় নেতা। আসলে কৌশলে স্বতন্ত্র প্রতীক নিয়ে এমন তালবাহানা শুরু করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকে। মালেক আকন্দ এসব অভিযোগ করে দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত জেনে নির্বাচন ভন্ডুল করার যতো ধরনের ষড়যন্ত্র রয়েছে তা করতে উঠেপড়ে লেগেছে। তিনি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, অধ্যক্ষ শহিদুল আলম, দিদার উদ্দিন আহমেদ মাসুম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION