1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজশাহীতে সমাবেশে বিএনপি নেতার দিকে স্যান্ডেল ছুড়ল নেতাকর্মীরা - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

রাজশাহীতে সমাবেশে বিএনপি নেতার দিকে স্যান্ডেল ছুড়ল নেতাকর্মীরা

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩৮৬ জন পঠিত

রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে স্যান্ডেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে পুঠিয়া উপজেলার শিবপুরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় মহাসমাবেশে দলটির নেতা শফিকুল হক মিলন বক্তব্য দিতে মঞ্চে উঠলে স্যান্ডেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জানা যায়, সমাবেশের শুরুতে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী আহমেদসহ অতিথিরা মঞ্চে উঠলে অভিমান ও দ্বন্দ্বের জেরে মঞ্চে না উঠে সমর্থকদের নিয়ে মাঠে বসে থাকেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং কেন্দ্রীয় বিএনপির সহ ত্রাণ বিষয়ক ও মহানগর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। তাদের মঞ্চে আসতে বলা হলেও তারা মাঠেই অবস্থান নেন।

এতে বিব্রত হয়ে সমাবেশের সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ মাঠে এসে তাদের মঞ্চে যেতে অনুরোধ করেন। তবুও তারা মাঠেই বসে থাকেন।

বিকেল সোয়া ৪টার দিকে বক্তব্য দেওয়ার জন্য শফিকুল হক মিলনের নাম ঘোষণা করা হলে তিনি বক্তব্য দিতে মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চের সামনে বসে থাকা বিএনপির নেতাকর্মীরা মিলনের দিকে স্যান্ডেল ছুড়ে মারেন। এরপর শুরু হয় হট্টগোল ও হাতাহাতি।

নেতাকর্মীরা জানান, মহানগর বিএনপির সভাপতি পদ থেকে মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক পদ থেকে সম্প্রতি শফিকুল হক মিলনকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি মানতে পারেননি তারা। এ কারণেই তারা মঞ্চে না উঠে প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION