1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২০০ বছরের সাক্ষী আগৈলঝাড়ার এ মসজিদ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত বাউফলে নদী-কৃষিজমি কেটে তিন চুল্লি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত বগার মানুষ! সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

২০০ বছরের সাক্ষী আগৈলঝাড়ার এ মসজিদ

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪৮৪ জন পঠিত

বাহারি নকশা ও কারুকার্য নিয়ে প্রায় ২০০ বছর ধরে ইতিহাসের নীরব স্বাক্ষী হয়ে অযত্ন-অবহেলায় পড়ে আছে একটি মসজিদ। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মরহুম কালু হাওলাদারের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা মসজিদটি দেখতে এখনো দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে।

দর্শনার্থী ও স্থানীয়দের মতে, প্রত্নতত্ত্ব অধিদফতরের মাধ্যমে সংস্কার করা হলে সবার কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারে ঐতিহ্যবাহী এ মসজিদ।

স্থানীয়রা জানায়, দৃষ্টিনন্দন মসজিদটি দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকার কারণে আশপাশের মানুষ ঐ মসজিদের পাসেই নতুন একটি মসজিদ নির্মাণ করে সেখানেই নামাজ আদায় করে।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ঝোপঝাড়-লতাপাতা আর গাছগাছালিতে ঢেকে আছে বাহারি নকশা ও দৃষ্টিনন্দন কারুকার্য খচিত ঐতিহ্যবাহী এ মসজিদ। তবে এখনো প্রতিদিন সন্ধ্যায় কালু হাওলাদারের বাড়ির লোকজন ঐ মসজিদে মোমবাতি জ্বালিয়ে দেয়।

আগৈলঝাড়ার আমবৌলা গ্রামের প্রবীণরা জানান, তাদের পূর্ব-পুরুষের সময়ে ইট-সুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। ঐ সময় স্থানীয় এক জমিদার কঠোরভাবে হুমকি দেন। তার নির্দেশ- জমিদারের বাড়িতে ইটের গাঁথুনি না হয়ে প্রজাদের বাড়িতে হতে পারবে না। ফলে- আগে জমিদার বাড়ির পুকুরের পাকা ঘাট ও একটা ঘর নির্মাণ করে দেয়া হয়। পরবর্তীতে ইট-সুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION