1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধা থেকে ‘নতুন দেশ গঠনের’ শপথ: এনসিপির জুলাই পদযাত্রা উদ্বোধন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

গাইবান্ধা থেকে ‘নতুন দেশ গঠনের’ শপথ: এনসিপির জুলাই পদযাত্রা উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : “শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং জনগণের অধিকার আদায়ের লড়াই ছিল জুলাই আন্দোলন” গাইবান্ধায় আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধন কালে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি আরও বলেন, “একদলের পরিবর্তে আরেক ফ্যাসিস্ট শক্তি প্রতিষ্ঠার জন্য রাজপথে রক্ত ঝরেনি। জুলাই আন্দোলন আমাদের ভয় জয় করে কথা বলার সাহস দিয়েছে। নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। সেই দেশ গঠনের যাত্রা আজ গাইবান্ধা থেকে শুরু হলো।”

মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ মানুষের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরা হবে বলেও জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে দলীয় নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে সাদুল্যাপুর উপজেলা সদরে এক পথসভায় অংশ নেন। গাইবান্ধার সমাবেশ শেষে পদযাত্রা পলাশবাড়ির উদ্দেশে রওনা হয়।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, পুরো জুলাই মাস জুড়ে দেশের বিভিন্ন জেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে, যেখানে মুক্তিযুদ্ধ-পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা, অধিকার ও গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে ‘নতুন দেশ গঠনের’ আলোচনা ও কর্মসূচি পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION