1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি রক্ষায় ৪২৩টি সাইক্লোন সেন্টার তৈরি করা হচ্ছে - টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি রক্ষায় ৪২৩টি সাইক্লোন সেন্টার তৈরি করা হচ্ছে – টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৮৭ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, দুর্গত এলাকার মানুষকে উদ্বার করে নিয়ে আসা, তাদের মাঝে ত্রাণ বিতরণ ও গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য আমরা মাল্টিপারপাস এক্সর্সিসেবল উদ্বারকারী নৌকা তৈরি করেছি যা প্রকৃতিক দুর্যোগ হতে ক্ষয়ক্ষতির হাত থেকে প্রাণীকে রক্ষা করবে। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ত্রিপল্লীর শেখ আবু নাসের বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এসব সাইক্লোন সেন্টারে স্বাভাবিক সময়ে স্কুলের কার্যক্রম চলবে, দুর্যোগের সময় সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার করা যাবে। আমরা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এ প্রকল্পের আওতায় ৪২৩টি সাইক্লোন সেন্টার নির্মাণ করেছি যার কাজ এখন প্রায় শেষের দিকে। এর আগে সকালে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ -এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে মোনাজাতে অংশ নেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোহসীন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, জেলা দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুর রহমান, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ কেএম সুলতান মাহমুদ সহ সরকারি অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এরপর বিকালে প্রতিমন্ত্রী গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION