1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

শ্রীপুরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ জন পঠিত

এস.এম দুর্জয়ঃ গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভায় কেককাটা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুকন্যা আওয়ামীলীগ দলীয় সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন পালন করা হয়।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শ্রীপুর পৌরসভার বার বার নির্বাচিত সফল ও জনপ্রিয় মেয়র এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আনিছুর রহমানের উদ্যোগে পৌরসভা কার্যালয়ে ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে কেক কাটেন এবং  প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।এসময়ে পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামীলীগ দলীয় সভানেত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চাই।আল্লাহ তায়ালা যেন উনাকে দীর্ঘায়ু দান করেন, এবং উনাকে সবসময় ভালো ও সুস্থতা রাখেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে,এবং বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ উন্নতশীল দেশ হিসেবে বিশ্বের মাঝে পরিচিতি লাভ সক্ষম হয়েছে।এই মানুষটির ভেতরে আল্লাহ তায়ালা সবধরনের গুণাগুণ দিয়েছেন।পরিশেষে মেয়র আনিছুর রহমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন,এবং প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।এসময়ে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সরকার দলিল উদ্দিন আহমেদ, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর আহমাদুল কবির মন্ডল দারা,২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ প্রধান,৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিদ সরকার,৫নং ওয়ার্ড কাউন্সিলর রমিজ উদ্দিন আহমেদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION