1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

জয়পুরহাটে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৬ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের তেঘরবিশার কুমারপাড়া রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম চিন্টু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ  দুর্ঘটনা ঘটে। শরিফুল ইসলাম চিন্টু জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকার নুরুন নবীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওসি) আলমগীর জাহান জানান, তেঘরবিশা রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় পার্বতীপুর থেকে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের  ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
এদিকে, (ওসি) আলমগীর জাহান আরও জানান, আজ মঙ্গলবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার নিশির মোড় এলাকায়  বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ তারে জড়িয়ে জাহিদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি জানান, পুকুরে বৈদ্যুতিক সেচ যন্ত্রের মাধ্যমে সেচ দিতে যান জাহিদ। পাম্পের বৈদ্যুতিক সংযোগের ছেঁড়া তার পায়ে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে  নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদ হোসেন পৌর শহরের বিশ্বাস পাড়া মহল্লার ফিরোজ সরদারের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION