1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ  - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ 

  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৫ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন আটাপুর ইউনিয়নের শালাইপুর রাস্তার কলন্দপুর বেইলি ব্রিজের পশ্চিম পার্শ্বে অবস্থান করে ডাকাতির প্রস্তুতিকালে তিন রাউন্ড গুলি লহ একটি দেশীয় ওয়ান শটারগান ও বিভিন্ন প্রকার কয়েকটি দেশীয় অস্ত্রসহ ৩ জন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাত্রিকালীন রণপাহাড়া ও বিশেষ অভিযান ডিউটি করা কালে ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত ঘটনাস্থলে একটি গর্ত করে তার ভিতর ডাকাতরা সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে পাঁচবিবি থানার এসআই জাকারিয়া খান, সঙ্গীয় এসআই গোলাম মোস্তফা, এএসআই হেলাল মিয়া, এএসআই তারা মিয়া, এএসআই আনিসুর রহমান, এএসআই মশিউর রহমান, কনস্টবল ইসমাইল হোসেন ও সোহেল রানাসহ রাত ১১ টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করলে কালাই উপজেলার ভাটাহার গ্রামের আবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম কারেন্ট (88), পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে ইয়ানুর হোসেন (৩০) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর বিলপাড়া এলাকার নাহিন শেখের ছেলে মাহাবুব শেখ (৩৬) নামের ৩ জন ডাকাতকে গ্রেফতার করে। 
এ সময়ে ডাকাত দলের মধ্যে পাঁচবিবি উপজেলার সাতানা পশ্চিম রশিদপুর এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে গোলাম রব্বানী (২৩) ও মৃত লোকমান মন্ডলের ছেলে কায়ছার রহমান ওরফে কাওছার (8৫) সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন ডাকাত পালিয়ে গেলে তাদেরকে ধরার জন্য আশে পাশের এলাকায় তল্লাশী করে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাতরা পলাতক ডাকাত  কাওসার ও রব্বানীর নেতৃতে আসা ০৭/০৮ জন অজ্ঞাতনামা ডাকাতরা জব্দকৃত অস্ত্রগুলোসহ ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় The Arms Act, 1878 এর 19 A তৎসহ পেলালকোড ৩৯৯/৪০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায়  মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION