1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশও চায় দুই বছর পর পর বিশ্বকাপ হোক - Bangladesh Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ সোনারগাঁয়ে ১ টি চুনা কারখানা গুড়িয়ে ও ১ হাজার টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশও চায় দুই বছর পর পর বিশ্বকাপ হোক

  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশের জাতীয় ফুটবল ফেডারেশন মনে করে দুই বছর পর পর বিশ্বকাপ হলে এই অঞ্চলের ফুটবলের উন্নয়ন হবে। 

তবে চার বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পক্ষেই আছে ইউরোপের দলগুলো। 

বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকাসহ ১৬৬টি দেশ চায় দুই বছর পর পর বিশ্বকাপ হোক। 

যৌথ বিবৃতিতে এসব ফেডারেশন জানায়, ফিফা বিশ্বকাপের ইতিহাসের ১০০ বছর হতে চলেছে, কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশনের বর্তমান সদস্যদের চার ভাগের একভাগও বিশ্বকাপে খেলতে পারেনি। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসান বলেছেন, ফিফা একটা প্রস্তাব করেছে, বাফুফের পক্ষ থেকে সায় দেওয়া হয়েছে। কিন্তু এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সহসাই এতদিনের নিয়ম পরিবর্তন করা কঠিন হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য সত্যজিৎ দাস রূপু বলেছেন, দুই বছর পর পর বিশ্বকাপ হলে বাছাইপর্বে অনেক বেশি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। আগে বাংলাদেশ চার বছরে যে কয়টা ম্যাচ খেলতো, দুই বছরের মধ্যেই সেই সংখ্যক ম্যাচ খেলতে পারবে।

দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রথম প্রস্তাব দেয় সৌদি আরব।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমরা এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা করব। তবে সব আলোচনায় আমরা অগ্রাধিকার দেবো খেলাটির দিকেই, এর ব্যবসার দিকে নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION