1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে পৌর শাখার ৯টি ওয়ার্ড বি,এন,পি'র নেতৃবৃন্দের যৌথ সভা  - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় প্রথম নারী নয়া ডিসি ফরিদা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ‘গুপ্ত’ নিয়ে সংসদে উত্তাপ বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

বিরামপুরে পৌর শাখার ৯টি ওয়ার্ড বি,এন,পি’র নেতৃবৃন্দের যৌথ সভা 

  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৪ জন পঠিত
দিনাজপুর থেকে সাইফুল ইসলাম, 
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি), বিরামপুর পৌর শাখার আওতাধীন ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় পৌর শহরের স্টেশন রোডে বি,এন,পি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে  ৩নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি মহিবুব উল এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি জীবন চৌধুরী শাহিনের সঞ্চালনায় এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েকজন ওয়ার্ড বি,এন,পি’র নেতৃবৃন্দ পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর স্বেচ্ছাচারিতা, ওয়ার্ড বি,এন,পি’র নেতৃবৃন্দ সহ তৃণমূল কর্মীদের সাথে সমন্বয়হীনতা ও ঠিকভাবে যোগাযোগ না রাখা, কেন্দ্রীয় বি,এন,পি ঘোষিত কর্মসূচি নিয়মিত পালন না করা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।
এছাড়াও অঙ্গ-সহযোগী সংগঠনের পৌর কমিটি বিশেষ করে পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে শীর্ষ পদে পুরনো ত‍্যাগী কর্মীকে বাদ দিয়ে পৌর বি,এন,পি’র সভাপতির ব‍্যক্তিগত সহকারী ও নিজের পছন্দের লোক বসানোর নিন্দা জানানো হয়। কয়েকজন বক্তা দলীয় কর্মকান্ডে বর্তমান পৌর বি,এন,পি’র শীর্ষ নেতৃত্বের ব‍্যর্থতার অভিযোগ এনে পৌর বি,এন,পি’র কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন পূর্বক কাউন্সিলের মাধ্যমে পুনরায় পৌর বি,এন,পি’র নতুন কমিটি গঠনের জন‍্য সকলকে একতাবদ্ধ হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
যৌথ সভায় ১নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক লোকমান সরকার, ২নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি মহিবুব উল এলাহী চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক হেলাল মোল্লা, ৪নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি জীবন চৌধুরী শাহিন, ৬নং ওয়ার্ড বি,এন,পি’র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি আব্দুল মাবুদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাহাবুর আলম লাল্টু, ৮নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি আফতাব মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ৯নং ওয়ার্ড বি,এন,পি’র সভাপতি আব্দুল লতিফ শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস,এম সাদেকুল,
আমন্ত্রিত অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সায়হাম আশরাফ, ১নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর ও বি,এন,পি নেতা জোবাইদুল হক জুয়েল, পৌর বি,এন,পি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আলী রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ,কে,এম মামুনুর রশিদ লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, ১নং যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, যুগ্ম আহবায়ক আলামিন হোসেন সহ আরো অনেকে উপস্থিত  ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION