1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এ্যাডভেঞ্জার ৯ লঞ্চের কেবিনে প্রসূতির সন্তান প্রসব,,,আজীবন ঐ দম্পতির লঞ্চ ভাড়া মওকুফ  - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

এ্যাডভেঞ্জার ৯ লঞ্চের কেবিনে প্রসূতির সন্তান প্রসব,,,আজীবন ঐ দম্পতির লঞ্চ ভাড়া মওকুফ 

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৪৬ জন পঠিত
বাউফল থেকে শাকের আমীন,
ঢাকা-বরিশাল রুটে বিলাসবহুল যাত্রীবাহী এমভি এ্যাডভেঞ্জার ৯ লঞ্চের কেবিনে এক প্রসূতি নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছে। শনিবার ৩ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে ২১০ নং কেবিনে সন্তান প্রসব করেন তিনি। বর্তমানে নবজাতক এবং তার মা শারীরীক দিক থেকে পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন লঞ্চটির সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। তিনি জানান,এটি অত্যান্ত আনন্দের সংবাদ।এ্যাডভেঞ্জার লঞ্চ ইন্ডাস্ট্রিজের সবাই খুশি হয়েছেন। এমনকি নিজাম শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী নিজাম উদ্দিন (সিআইপি) সদ্য ভূমিষ্ঠ নবজাতক, তার মা এবং বাবার লঞ্চে যাতায়াতের ভাড়া আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। তারা এ্যাডভেঞ্জার লঞ্চে সবসময় বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
সাইফুল ইসলাম আরও জানান, লঞ্চ মালিকের স্ত্রী খুশি হয়ে পুরো পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসা খরচ দিয়েছেন। তাছাড়া নবজাতকের নাম নিজাম শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী নিজাম উদ্দিন সিআইপির নামের সাথে মিলিয়ে নুসাইবা রাখা হয়েছে।
জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার  ৪নং দুধল ইউনিয়নের বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সেখানে তার স্ত্রী ফাহিমা বেগমকে চিকিৎসকরা জানিয়েছেন চলতি মাসের ২২ তারিখ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য সময়। সে কারনে আগেই গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য শনিবার ঢাকা থেকে এ্যাডভেঞ্জার লঞ্চে ওঠেন। তারা ডেকে অবস্থান করছিলেন। রাত ১১টার দিকে ফাহিমা বেগমের প্রসব বেদনা শুরু হলে লঞ্চ স্টাফরা লঞ্চে প্রসূতি অভিজ্ঞ কারও সন্ধানে মাইকিং করেন। এতে সারা দিয়ে দুইজন নারী এগিয়ে আসেন। সংবাদ পেয়ে ছুটে আসেন লঞ্চে অবস্থানকারী শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহনাজ শারমীন। অসুস্থ্য ফাহিমাকে দ্রুত ২১০ নং কেবিনে নেওয়া হয়। সেখানে লঞ্চ স্টাফ, সাহায্যকারী ধাত্রী এবং শিশু বিশেষজ্ঞ শাহনাজ শারমীনের সহায়তায় সুস্থ এক কন্যা শিশুর জন্ম দেন ফাহিমা।
ফোরকান হাওলাদার বলেন, আমার স্ত্রী ও সন্তান সুস্থ আছেন। আল্লাহর কাছে শুকরিয়া আমাকে নদীর মধ্যে বসেও সহায্যের জন্য এত মানুষ পাঠিয়েছেন।তিনি বলেন, সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও তার মায়ের শারীরীক অবস্থা পরীক্ষা করে তারপর আমরা গ্রামের বাড়িতে ফিরবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION