1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া দল।

আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টার পরপর তাদের বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে সরাসরি এসেছে অস্ট্রেলিয়ার দলটি।

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে কোয়ান্টাস এর চাটার্ড বিমানে চেপে বাংলাদেশে পা রাখলেন ম্যাথু ওয়েডের দল। বিমানবন্দর থেকে টিম অস্ট্রেলিয়া সরাসরি চলে যাবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

সেখানে আগে থেকেই অবস্থান করেছে বাংলাদেশ দল।

তিনদিনের কোয়ারেন্টি শেষে অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে হবে না। তার আগে অবশ্য দুই দফায় করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

করোনাভীতি এবং চোটে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন এই সিরিজে খেলছেন না। উইন্ডিজ সিরিজে চোটে পড়ে বাংলাদেশ সফরে আসা হয়নি দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চের।

একই সমস্যা বাংলাদেশ শিবিরেও। চোটের কারণে বাংলাদেশ দলে নেই ওপেনার তামিম ইকবাল। কোয়ারেন্টিন ইস্যুর কারণে ছিটকে গেছেন মুশফিক ও লিটনও। চোটে আক্রান্ত পেসার মোস্তাফিজুর রহমান।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION