1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হোয়াটসঅ্যাপ আলাপনের সেই মুহূর্তের কথা জানালেন মেসি - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

হোয়াটসঅ্যাপ আলাপনের সেই মুহূর্তের কথা জানালেন মেসি

  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৩৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

আন্তর্জাতিক শিরোপার জন্য লিওনেল মেসির যে দীর্ঘশ্বাস ছিল তা আর নেই। যে কারণে কোপা আমেরিকা জয়ের পর এখনও ছুটির আমেজেই আছেন ফুটবলের আর্জেন্টাইন জাদুকর।

আলবিসেলেস্তেরাও এখনও উচ্ছ্বাসের ঘোরেই আছে। ২৮ বছরের খরায় মরুভূমিতে পরিণত দেশটিতে যেন বৃষ্টি ঝরেছে। এখনও কোপা আমেরিকার ফাইনালের নানা মুহূর্ত নিয়ে আলোচনায় মুখর আর্জেন্টাইনরা।

গত ১১ জুলাই মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে ট্রফি ছিনিয়ে আনার ম্যাচের প্রতিটা মুহূর্তই উপভোগ করতে চায় তারা।

এবার কৌতূহলী হৃদয়গুলো জানতে চাইল খেলা শেষে মোবাইলে কী করছিলেন মেসি?

ফাইনালে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সতীর্থরা এসে মেসিকে জড়িয়ে ধরেন।  খেলোয়াড়রা অধিনায়ককে শূন্যে ভাসিয়েছেন বুনো উল্লাসে মাতেন। এরইমধ্যে লিওনেল মেসি নিজের ফোন চালু করে কারও সঙ্গে কথা বলেন। জয়ের আনন্দ ভাগাভাগি করেন। যে ছবি ওইদিন থেকেই ভাইরাল হয়ে পড়ে।

অনেকেরই  প্রশ্ন ছিল, ফোন নিয়ে ঠিক কী করছিলেন মেসি?

এবার মেসি নিজেই জানালেন সেই মুহূর্তের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করেন মেসি। যেখানে দেখা গেছে, স্ত্রী  আন্তোনেলা রোকুজ্জোকে হোয়াসটঅ্যাপে কল দিয়েছেন মেসি। স্ত্রীকে নিজের গলায় ঝোলানো মেডেল দেখাচ্ছেন। ওপাশ থেকে রোকুজ্জোও হাত মুঠো করে মেসিকে অভিনন্দন জানাচ্ছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপকে ট্যাগ করে ক্যাপশনে মেসি লিখেছেন, কত সুন্দর মুহূর্ত! এটি ঠিক কোপা আমেরিকা ফাইনালের পর। যখন আমি হোয়াটস অ্যাপে ভিডিও কলে আমার পরিবারের সঙ্গে শিরোপা জয় উদযাপন করছিলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION