1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে চামড়ার বাজারে ধস ভারতে পাচারে আশস্কা  - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন ‘তারেক রহমান-নরেন্দ্র মো‌দি একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে’ জন্মহার কমাতে চায় সরকার হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেব: প্রধানমন্ত্রী একই হামলায় একজনের পর এবার শিবির নেতা  সালাউদ্দিনও চলে গেলেন না ফেরার দেশে ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান জয়পুরহাটের টুটুল  কোটালীপাড়ায় হাতকড়া হাতে বাবার জানাজায় আ. লীগ নেতা কামাল দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

জয়পুরহাটে চামড়ার বাজারে ধস ভারতে পাচারে আশস্কা 

  • Update Time : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৬৪ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
 বিগত বছরগুলোর থেকে এবছর কোরবানির পশুর চামড়ার আকস্মিক দরপতনে ধস নেমেছে চামড়ার বাজারে। অন্যান্ন জেলাগুলোর মত জয়পুরহাটেও একই অবস্থা। এত কম দামে চামড়া বিক্রি না হওয়ায় অবহেলায় মাটিতে লুটাচ্ছে। চামড়া বাজারে এই ধসে মৌসুমি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। আবার কেউ কেউ আশঙ্কা করছেন চামড়ার বাজারে আকস্মিক দরপতনের সুযোগ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ভারতে চামড়া পাচারের চেষ্টা করবে।
অন্যদিকে, চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে। এতে করে দেশের স্থানীয় বাজারে আপাতত চামড়া কেনাবেচা করতে হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, এবছর বাজারে প্রতিটি ছাগলের চামড়া আকার ভেদে মাত্র ১০ থেকে ১৫ টাকা দামে বিক্রি হচ্ছে। প্রতিটি গরু চামড়া বিক্রি হচ্ছে মাত্র ১০০ থেকে ২০০ টাকায়।
চামড়ার বাজার ধসের কারণে লোকসানের শিকার জেলার প্রায় ছোট বড় মৌসুমি ব্যবসায়ী। শহরের নতুনহাট এলাকার শহিদুল ইসলাম, জামালগঞ্জ বাজারের মতিউর রহমানসহ মৌসুমি চামড়া ব্যবসায়ীরা জানান, কোরবানির চামড়ার এই আকস্মিক দরপতনে দিশেহারা তারা। এবারের দরপতনে লোকসান গুণতে হচ্ছে তাদের।
নাম প্রকাশ না করার শর্তে অনেক ফড়িয়া জানান, সীমান্তে কড়াকড়ি না থাকলে তারা ওপারে চামড়া পাঠিয়ে কিছু লাভের মুখ দেখতেন। এবার সেটিও হচ্ছে না। পুঁজি সংকট, ট্যানারি মালিকদের কাছে বকেয়া পাওনা ইত্যাদি কারণে চামড়ার দাম পড়ে গেছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে সীমান্তে এলাকা রয়েছে প্রায় সাড়ে ৪১ কিলোমিটার। এর মধ্যে ২২ কিলোমিটার এলাকা তারকাঁটার ঘেরা, বাকি ১৮ কিলোমিটার সীমান্তে তারকাঁটা নেই। চোরাকারবারিরা মূলত এই জায়গাটিকেই তাদের পাচারের পথ হিসেবে ব্যবহার করে থাকে। তাই এই জায়গাগুলো সব সময় নজরদারির মধ্যে রাখা হয়। চামড়া পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION