1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অসহায়ের পাশে পাঁচবিবির ইউএনও - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই কোটালীপাড়ায় দুই ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আড়াইহাজারে ১১০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হত্যা মামলায় ভাড়াটিয়াসহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অসহায়ের পাশে পাঁচবিবির ইউএনও

  • Update Time : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪৮৬ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার, 
কয়েকদিনের একটানা বৃষ্টিতে ভেঙ্গে যাওয়া গরীব বাড়ির মালিককে বাড়ি নির্মাণের ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিলেন পাঁচবিবির ইউএনও। জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তের কোলঘেঁষে বসবাস করা ভীমপুর আদিবাসী পাড়ার মৃত আব্দুল হানিফের ছেলে ইউসুব আলী বিহারীকে (৭০) এসব মানবিক সহায়তা করেন ইউএনও। বিহারী ইউসুব দীর্ঘদিন ধরে উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় অন্যের দোকানের বারান্দায় নরসুন্দরের কাজ করে সংসার চালাত। সংসারে তার একমাত্র বউ ছাড়া কেউ নেই।
মেয়ে একটা ছিল অনেক আগেই তাকে বিয়ে দেয়। মেয়ের সংসারেও অভাব অসহায় বাবা-মাকে একটু দেখভাল করার মত সমর্থন তারও নেই। বৃষ্টি ও বাতাসে তার একটি মাত্র থাকার ঘর ভেঙ্গে যাওয়ায় এখন সে অন্যের বাড়ির বারান্দায় থাকেন। এছাড়া লকডাউনে বৃদ্ধ ইউসুবের সংসার চালানই কঠিন ব্যাপার তার উপর ভাঙ্গা বাড়িটি নতুন করে তৈরী করা। বিপদ মূহুর্তে ইউএনওর মাধ্যমে এসব সহায়তা পেয়ে ভীষন খুশি তিনি। ঈদের আগের দিন মঙ্গলবার বিকালে ইউসুবের হাতে এসব তুলেদেন ইউএনও মহদোয়।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন বলেন, বৃষ্টিতে ইউসুব মিয়ার বসবাসের একমাত্র ঘরটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি এবং খাদ্য সহায়তা দিয়েছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরীব ও অসহায় ইউসুবের পরিবারকে এসব সহায়তা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION