1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুই পরিবর্তন নিয়ে মাঠে নামল বাংলাদেশ - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামল বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৯৯৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

সিরিজ নিশ্চিত করে এখন মিশন হোয়াইটওয়াশ। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। এবার টসভাগ্য তামিমের পক্ষে।আ গের দুই ম্যাচে টস ভাগ্য ছিল না তার পক্ষে। এবার হোয়াইটওয়াশ মিশনে শুরুতেই হাসিমুখ তামিম ইকবালের।জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে মঙ্গলবার সিরিজের তৃতীয়ও শেষ ওয়ানডেতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথম ওয়ানডেতে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিজেদের একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা।আগের ম্যাচটিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নেয়া শরিফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় চোট সেরে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

আর গত ম্যাচে হাত কেটে মাঠেই রক্তাক্ত হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আঙুল কেটে গিয়েছিল তার। তাই আজ একাদশে রাখা হয়নি তাকে।  তার জায়গায় টিম ম্যানেজম্যান্ট একাদশে ডাকল উইকেট কিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানকে। দীর্ঘ ৫ বছর পর ওয়ানডে দলে সুযোগ পেলেন সোহান। সবশেষ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি।

হারারে স্পোর্টস ক্লাবে এই ম্যাচটি জিতলে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট নিশ্চিত হবে টাইগারদের। এই ১০ পয়েন্ট পেলে সরাসরি বিশ্বকাপে খেলার পথে অনেকটা এগিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে জিম্বাবুয়ে দলেও দুই পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার তিনাশে কামুনহুকামউই। তার জায়গায় ফিরেছেন রায়ান বার্ল। বিশ্রাম পেলেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। দলে ফিরেছেন আরেক পেসার ডোনাল্ড তিরিপানো।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

ব্রেন্ডন টেলর (অধিনায়ক), তিমাইসেন মারুমানি, রায়ান বার্ল, রেজিস চাকাভা, ডিওন মায়ার্স, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, লুক জঙ্গুয়ে, ব্লেসিং মুজারাবানি ও তেন্ডাই চাতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION