1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুই ধর্ম রীতিতে বিয়ে সারলেন ভারতীয় অলরাউন্ডার - Bangladesh Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ সোনারগাঁয়ে ১ টি চুনা কারখানা গুড়িয়ে ও ১ হাজার টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

দুই ধর্ম রীতিতে বিয়ে সারলেন ভারতীয় অলরাউন্ডার

  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৬২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ইংল্যান্ড সফরে স্কোয়াডে ঠাঁই পাননি ভারতীয় তারকা অলরাউন্ডার শিবম দুবে। শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলংকা সফরেও জায়গা হয়নি তার।দেশ থেকে দুদলই যখন মাঠের লড়াই নিয়ে ভাবছে, তখন একেবারেই অবসর শিবম দুবে। তবে তিনি অবসরের সময়টাই জীবনের সেরা কাজে ব্যয় করলেন।

 

সাতপাকে বাঁধা পড়লেন দীর্ঘ দিনের বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে। আঞ্জুম খান মুসলিম আর শিবম সনাতনী ধর্মাবলম্বীর।তাতে অবশ্য বিয়ের আয়োজনে কোনো বাঁধা পড়েনি। দুই ধর্ম রীতি পালন করেই বিয়ের কাজটি সেরেছেন শিবম ও আঞ্জুম।নিজেদের বিয়ের খবর ও বিশেষ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন দুবে। লিখেছেন— ‘এখান থেকেই আজীবনের যাত্রা শুরু হলো।’

 

ছবিতে শিবমকে দেখা গেছে হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে। আর ঘিয়ে রঙের লেহেঙ্গা ও লাল ওড়নায় সেজেছেন কনে আঞ্জুম। দুই পরিবার ও কাছের কিছু বন্ধুবান্ধবকে নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

ছবি আপলোডের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি। ইংল্যান্ড ও শ্রীলংকা থেকেও ভারতীয় ক্রিকেটাররা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।শ্রেয়াস আইয়ার ও রাহুল তেওটিয়া নবদম্পতিকে শুভকামনা জানিয়ে টুইট করেছেন। শুভেচ্ছা জানানো থেকে বাদ যায়নি শিবম দুবের আইপিএল দল।

 

টুইট করে অলরাউন্ডারকে অভিনন্দন জানিয়েছে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিক অভিষেক হয় শিবম দুবের। এ পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন এ অলরাউন্ডার।

তথ্যসূত্র: নিউজ টুডে, টুইটার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION