1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৪৫০ কোটি ব্যয়ে সাভারে হবে প্রতিবন্ধীদের ক্রীড়া কমপ্লেক্স - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

৪৫০ কোটি ব্যয়ে সাভারে হবে প্রতিবন্ধীদের ক্রীড়া কমপ্লেক্স

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৯০৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

প্রতিবন্ধীদের বিনোদনের জন্য সাভারে ৪৫০ কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করবে সরকার। 

বিষয়টি নিশ্চিত করে সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি
বলেন, প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে সাভারে প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হবে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স। যেখানে থাকবে ২টি বেসমেন্টসহ ১১ তলা একাডেমিক ভবন, ডরমেটরি, আবাসিক ভবন, জিমনেশিয়াম, সুইমিংপুল, মসজিদ, ফুটবল মাঠ, গ্যালারি ও ক্রিকেট মাঠ।

 

তিনি আরও বলেন, এই ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হলে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে তাদের সুস্থ বিনোদনের পথ তৈরি করা সম্ভব হবে। এছাড়াও আমরা জাতীয় সংসদ ভবনের পাশের খোলা মাঠে প্রতিবন্ধীদের জন্য একটি দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। ইতোমধ্যেই আমরা কমপ্লেক্সের নকশা চূড়ান্ত করেছি।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজের একজন সুস্থ ও স্বাভাবিক নাগরিকের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও সমঅধিকার ও সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। সেই সুযোগ দিয়ে সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের পথ তৈরি করা গেলে তাদেরও সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। এর জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ স্কুল, কারিগরি সেবা ও পুনর্বাসন ব্যবস্থা যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশ।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি প্রতিবারই স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদান করে থাকেন এবং নিজেই তাদের গণভবনে সংবর্ধিত করেন। তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে প্রশংসনীয় কাজ করছেন। ইতিমধ্যে তিনি সারাবিশ্বে এ ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাকে ও তার এ মহতী কর্মকাণ্ডের জন্য অভিনন্দন জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION