1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মেসিকে প্রথম শিরোপা উপহার দিলেন ডি মারিয়া - Bangladesh Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত বাউফলের রাজনগর খাল খনন প্রকল্প পরিদর্শনে ইউএনও, কাজের অগ্রগতিতে সন্তোষ সোনারগাঁয়ে ১ টি চুনা কারখানা গুড়িয়ে ও ১ হাজার টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

মেসিকে প্রথম শিরোপা উপহার দিলেন ডি মারিয়া

  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১০৪৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

কত দিনের অপেক্ষা, কত চোখের জলে ভেসে আক্ষেপে পোড়া – লিওনেল মেসির অপেক্ষা আর শেষ হতে চায় না। দু’পায়ের জাদুকরি কারুকাজে ফুটবলকে দিয়েছেন দু’হাত ভরে। কিন্তু বারবারই ফুটবল তাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে। সেই ২০১৪ বিশ্বকাপ, সেই ২০১৫, ২০১৬ কোপা আমেরিকা- প্রতিবারই চোখের জলে বিদায় নিতে হয়েছিল বর্তমান সময়ের গ্রহের সেরা ফুটবলারকে

অবশেষে ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে মেসি পেলেন প্রথম এবং একমাত্র শিরোপা জয়ের স্বাদ। সে সঙ্গে আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটালেন। বিখ্যাত মারাকানাতেই স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতলেন মেসি।

মেসির শিরোপা আক্ষেপ ঘোচালেন মূলতঃ অ্যাঞ্জেল ডি মারিয়া। যাকে পুরো টুর্নামেন্টে কোচ লিওনেল স্কালোনি খেলিয়েছেন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে। কিন্তু ফাইনালে এসে বাজিমাত করলেন। ডি মারিয়াকে রাখলেন সেরা একাদশে।

শুরু থেকে মাঠে নেমেই ইতিহাসটা সৃষ্টি করে দিলেন ডি মারিয়া। তার আলতো টোকায় লেখা হলো সেই ইতিহাস। গ্রহের সেরা ফুটবলার মেসিকে অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না ফুটবল থেকে। তার হাতে অন্তত একটি বড় শিরোপা তো তুলে দিতে পেরেছেন সেই আলতো টোকায়। যেটি রচিত হয়েছিল ম্যাচের ২১তম মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION