1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দি‌ল্লি পৌঁছে‌ছে শেখ হা‌সিনার উপহারের আম - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

দি‌ল্লি পৌঁছে‌ছে শেখ হা‌সিনার উপহারের আম

  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৯৭৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক, 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসাবে পাঠানো আম দিল্লি পৌঁছেছে। প্রায় তিন হাজার কেজি আম বেনাপোল, আখাউড়া এবং তামাবিল স্থলবন্দর দিয়ে পাঠানো হয়। সোমবার  দি‌ল্লি‌তে অব‌স্থিত বাংলা‌দেশ হাই ক‌মিশন এ তথ্য নিশ্চিত করেছে।

শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুরের হাড়িভাঙ্গা আম ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বরাবর পাঠিয়েছেন।

হাড়িভাঙ্গা আম প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয়। ভারতে এই জাতের আম পাওয়া যায় না। তিনি শুভেচ্ছা হিসাবে ভারতের নেতাদের কাছে এই আম পাঠিয়েছেন।

ঢাকার কর্মকর্তারা যদিও বলছেন, এটার সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। তবে ভারতে মহামারি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিড-১৯ টিকা রপ্তানি বন্ধের মধ্যে বাংলাদেশ থেকে উপহার পাঠানো ইতিবাচক সংকেত দেবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন।

রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত-বাংলাদেশ জিরো পয়েন্টে কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব রাজনৈতিক মো. সামিউল কাদের উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল ২ হাজার ৬০০ কেজি মৌসুমি আম। ২৬০টি কার্টনে করে আমগুলো ভারতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION