1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উজিরপুরে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১ বিচারের দাবীতে মানব বন্ধন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

উজিরপুরে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১ বিচারের দাবীতে মানব বন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৬২৯ জন পঠিত

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি॥এসএম ওমর আলী সানি
বরিশালের উজিরপুরে পরকিয়ার জের ধরে হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেফতার ১ জন, বিচারের দাবীতে মঙ্গলবার এলাকা বাসীর মানব বন্ধন। নিহতের বড়ভাই বরুন চক্রবর্তী বাদী হয়ে পরকিয়া প্রেমিকা মিতু ভাংড়া (৩২)সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মডেল থানা পুলিশ প্রধান আসামী মিতু ভাংড়াকে গ্রেফতারে করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বাসুদেব চক্রবর্তী টুনু হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার সকালে উজিরপুর হারতা বাজারে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানব বন্ধনে বক্তারা খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক সভ্যসাচী হালদার, হারতা ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য কৃষ্ণ বাড়ৈ, ওটরা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মৃধা, হারতা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কৃষ্ণ পান্ডে, সহ-সভাপতি রাজু রায়, হারতা ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রিপন হালদার, সমাজসেবক প্রতাপ মল্লিক, নিহতের বড়ভাই ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সভাপতি নিখিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক পরিমল সাহা প্রমূখ।
উল্লেখ্য, ২৬ জুন সকাল ৯টায় হারতা বাজারের একটি ফার্মেসী থেকে লাশ উদ্ধার করে।
এব্যপারে উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, নিহতের বড়ভাই থানায় মামলা দায়ের করেছে। একজন আসামী গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।#

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION