1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভোটের দিন দুপুরে পালায় কেন এত জনসমর্থন থাকলে - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

ভোটের দিন দুপুরে পালায় কেন এত জনসমর্থন থাকলে

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৮৩০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক         বিরোধী দল হিসেবে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেছেন, বিএনপির এত শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়।  ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, তাহলে আন্দোলনের বারবার ঘোষণা দিয়ে নিজ দলের নেতাকর্মীদেরও কেন মাঠে নামাতে পারে না?

‘জনগণ জেগে উঠেছে’-বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে।

তিনি বলেন, বিএনপির শক্তি হলো রং বে-রঙের রঙিন মুখোশে তাদের ভেতরের মুখচ্ছবি কুৎসিত কালো এবং দেশবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে যোগসাজশ করে নৈরাজ্য সৃষ্টি করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্ব্যর্থহীন কন্ঠে বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি এবং ঠিকানা।

বিরোধীদল হিসেবে বিএনপি শক্তিশালী হোক সেটি চান উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোমরভাঙ্গা, মেরুদন্ডহীন এবং সিদ্ধান্তহীনতাই ভোগা কোনো দল বিরোধীদল হিসেবে সফল হতে পারে না, বিরোধীদল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION