1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আগামী ১ জুলাই থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দেওয়া হয়েছে। - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

আগামী ১ জুলাই থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দেওয়া হয়েছে।

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১০৩৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক          করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের ‘কঠোর লকাডাউন’ ঘোষণার একদিন পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার। আগামী ১ জুলাই থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দেওয়া হয়েছে।

এদিন সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুন ক্লোজিংয়ের কারণেই সরকারকে নতুন ঘোষণা দিতে হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে সোমবার থেকে লকডাউনের কথা বলা হয়েছিল কিন্তু ৩০ তারিখ যেহেতু অর্থবছর শেষ হতে যাচ্ছে, সেই বিবেচনায় পরিপূর্ণ লকডাউনের পরিবর্তে কিছু বিধিনিষেধ বৃহস্পতিবার ভোর পর্যন্ত আরোপ করা হয়।

সরকারের দফায় দফায় সিদ্ধান্ত বদলের সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুও সোমবার সংসদে দাঁড়িয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এভাবে সরকারের সিদ্ধান্ত বদলে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার শুরু থেকে যেভাবে জীবন রক্ষা ও জীবিকা রক্ষার মধ্যে সমন্বয় করে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, সে কারণে করোনাকে আমরা আমাদের দেশে অনেক দেশের তুলনায় নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

হাছান মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, যেটাকে ডেল্টা ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, সেটি আসার কারণে আমাদের দেশে করোনা দ্রুত ছড়াচ্ছে। মৃত্যুর সংখ্যাও অতীতের তুলনায় কিছুটা বেড়েছে। সে কারণে সরকার কিছু বিধিনিষেধ প্রাথমিকভাবে সীমান্তবর্তী জেলাগুলোতে আরোপ করেছে। পরবর্তীতে ঢাকার চারপাশের জেলাগুলোতে আরোপ করা হয়েছে। যেহেতু জনগণ যেভাবে স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন ছিল সেভাবে মানছে না, বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে আগে যে ভীতিটি ছিল, করোনা নিয়েছে ভীতিটা এখন আর নেই। যে কারণে করোনা দ্রুত ছড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION