1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৩ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বিরামপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৩

  • Update Time : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪০৬ জন পঠিত
দিনাজপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
২৬ জুন, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এবারে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের আহবান- “মাদক বিষয়ে হই সচেতন’ বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন।” দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারী-পুরুষ সহ আবারো তিন জন গ্রেফতার হয়েছে।
গতকাল শুক্রবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৩জনকে আজ শনিবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নির্দেশে এস,আই এরশাদ মিয়া নারী সদস্য সহ পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের আঁচলকোল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে মাদক বিক্রেতা ফয়েজ উদ্দিনের বাড়ি থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল সহ ৩জনকে হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলেন, ফয়েজ উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৪৭), ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে ফয়সাল আহম্মেদ সোহেল (৩০) এবং একই গ্রামের লোকমান হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন (২৫)। চিহ্নিত মাদক বিক্রেতা ফয়েজ উদ্দিন (৪৯) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের প্রচেষ্টা অব‍্যহত আছে। আটককৃত ৩জন ও পলাতক ফয়েজ উদ্দিন সহ ৪জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক বিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে ওসি সুমন কুমার মহন্ত জানিয়েছেন। মাদক সংক্রান্ত বিষয়ে সরাসরি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সচেতন সকলের প্রতি আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION