1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের কল্যাণ ও উন্নতি হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের কল্যাণ ও উন্নতি হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫৫৮ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ সুকুমার রায়,  বঙ্গবন্ধু, বাংলাদেশ ও আওয়ামী লীগ একে অপরের পরিপূরক এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, গণমানুষের মুক্তির অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি আওয়ামী লীগ যতদিন লালন করবে ততদিন আওয়ামী লীগ অপ্রতিরোধ্যভাবে অগ্রগামী হতেই থাকবে। তিনি বলেন, কাঙ্খিত লক্ষ্য অর্জনে বঙ্গবন্ধু কখনো কারো সাথে আপোষ করেন নাই। তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনাকে উদীয়মান রাখতে কারো সাথে আপস করবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের কল্যাণ ও উন্নতি হয়। আওয়ামী লীগ না থাকলে দেশের মানুষ শোষিত-বঞ্চিত হয়। ২৪ জুন ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে কাহারোল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION