1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে রাস্তার উপর গাছের চারা রোপণ করায় এলাকাবাসী ভীষন সমস্যায় পড়েছেন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কাহারোলে রাস্তার উপর গাছের চারা রোপণ করায় এলাকাবাসী ভীষন সমস্যায় পড়েছেন

  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৫৫৬ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃসুকুমার রায়, দিনাজপুরের কাহারোলে রাস্তায় গাছের চারা রোপণ করার কারনে এলাকাবাসী চলাচলের ভীষণ সমস্যায় পড়েছেন। সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়, রাস্তার উভয় পার্শ্বে প্রায় ৫শ পরিবার বসবাস করেন এবং তাদের চলাচলের এটিই হচ্ছে একমাত্র রাস্তা। আরো জানাযায়, ঠাকুরগাঁও রেঞ্জের অধিনে কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এই রাস্তাটি ঠাকুরগাঁও রেঞ্জের বন বিভাগের বাগানের মধ্য দিয়ে রয়েছে। এলাকার লোকজন জানান, এই রাস্তা দিয়ে আমরা দীর্ঘ প্রায় ৪০- ৫০ বছর যাবৎ চলাচল করিয়া আসিতেছি। কিন্তু হঠাৎ করে গত ১৯ জুন’২১ ইং তারিখে বন বাগানের উপকার ভোগীর সভাপতি মোঃ খলিলুর রহমান কিছু লোক লাগিয়ে রাস্তার উপরে জংলী গাছের চারা রোপণ করছেন। এব্যাপারে ঠাকুরগাঁও রেঞ্জের রেঞ্জার হরিপদ রায়ের সাথে আমাদের প্রতিনিধি মুঠো ফোনে কথা বললে তিনি জানান যে, রাস্তাটি যদি রেকর্ডিও হয়ে থাকে তাহলে রাস্তাতে গাছ লাগানো যাবে না আর যদি রাস্তাটি বন বিভাগের আওতায় হয়ে থাকে তাহলে জায়গা ফেলে না রেখে গাছ লাগানো যেতে পারে। কিন্তু এলাকাবাসীর সমস্যা করে কোন কাজ করা যাবে না। এলাকাবাসী মনে করছেন যদি রাস্তার উপর গাছের চারা রোপণ করা হয় তাহলে আমাদের যাতায়াতের খুবই সমস্যা হবে। তাই আমরা মনে করছি বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন যেন এই রাস্তাটির উপর গাছের চারা রোপণ না করে এর একটি সুষ্ঠ সমাধান করেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION