1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাহারোলে মুজিববর্ষে দ্বিতীয় দফায় ৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

কাহারোলে মুজিববর্ষে দ্বিতীয় দফায় ৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৮৯ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃসুকুমার রায়, দিনাজপুরের কাহারোলে মুজিববর্ষ উপলক্ষ্যে ৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হইল। ২০ জুন রোববার সকাল ১১টায় মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় কাহারোলেও ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান মন্ত্রীর উদ্বোধন শেষে কাহারোলে ভূমিহীন ও গৃহহীন সদস্যদের হাতে পরিবারের অনুকুলে সম্পাদিত কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান এবং গৃহ প্রদানের সার্টিফিকেট প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ তমাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ.কে.এম ফারুক, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ সহকারি প্রকৌশলী কুতুব উদ্দীন সহ উপজেলার সকল কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান ও সকল উপকারভোগী পরিবার। এর আগে প্রথম দফায় উপজেলায় ১৩৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION