1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে অটো ভ‍্যানে খড়ের মধ‍্যে লুকানো ৩৪বোতল ফেনসিডিল সহ ২জন আটক - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিরামপুরে অটো ভ‍্যানে খড়ের মধ‍্যে লুকানো ৩৪বোতল ফেনসিডিল সহ ২জন আটক

  • Update Time : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১০৪৮ জন পঠিত
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে একটি ব‍্যাটারি চালিত অটো ভ্যানে খড়ের মধ্যে লুকিয়ে রাখা ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামীরা হলেন, হাকিমপুর উপজেলার মংলাপাড়া (বালীপুকুর) গ্রামের মিজানুর রহমানের ছেলে নাঈম ইসলাম এবং একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রাজু।
১৭ জুন, বৃহস্পতিবার ওসি সুমন কুমার মহন্ত এর নির্দেশে এস,আই মোস্তাফিজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বিরামপুর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চাঁদপুর মহল্লার  উত্তর দিকে বিরামপুর কলেজ বাজার থেকে দিওড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার পাকা রাস্তায় একটি ব্যাটারী চালিত ভ্যানকে সন্দেহ হলে আটক করা হয়। এসময় অটো ভ্যানটি তল্লাশি করে ভ্যানের উপর থাকা খড়ের বোঝার ভিতর থেকে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানিয়েছেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরে আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ মাদকদ্রব্য রুখতে থানা পুলিশের নিয়মিত অভিযান অব‍্যহত থাকবে বলে তিনি আরো জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION