1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে মোটরযানের চাপায় নিহত-১ জন - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

বিরামপুরে মোটরযানের চাপায় নিহত-১ জন

  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫৮৩ জন পঠিত
দিনাজপুর প্রতিনিধিঃমোঃ সাইফুল ইসলাম, 
নিজের জমি থেকে পুঁইশাক নিয়ে বাজারে বেচতে যাচ্ছিলেন মজিবর রহমান (৬৫)। গ্রামের সড়ক থেকে উঠছিলেন মহাসড়কে। হঠাৎ দ্রুতগামী একটি মোটরযান তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে।
মজিবর রহমান উপজেলার চকবসন্ত ননকুড়া গ্রামের মৃত ফহিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, নিজ জমি থেকে চাষকৃত পুঁইশাক কেটে নিয়ে ডালাযুক্ত ভারে করে বিরামপুর শহরে বাজারে বেচতে যাচ্ছিলেন মজিবর রহমান নামের এক ব্যক্তি।
পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর মোড়ে মহাসড়কে ওঠার সময় কোনো এক মোটরযান তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
 বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত  বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মজিবর নামের ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় জড়িত মোটরযানটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মোটরযানটি শনাক্তের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION