1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে।

  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৯৯৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক     শুক্র ও শনিবার দুই দিন বিরতি শেষে জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। সম্পূরক বাজেটের ওপর আলোচনা হচ্ছে আজ। রবিবার সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আলোচনা শুরু হয়।আজ চারটি বিল উত্থাপন ছাড়াও বিল সম্পর্কিত একাধিক সংসদীয় কমিটির রিপোর্ট উপস্থাপনের কথা রয়েছে। সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সম্পূরক বাজেটের ওপর আলোচনার শুরু করেন। আগামীকাল সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে পাশ হওয়ার কথা।চলতি একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে গত বুধবার। এটা চলমান সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সংসদের বৈঠক শেষে অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতুবি হতে পারে। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ২৮, ২৯ ও ৩০ জুন এবং ১ জুলাই বসতে পারে অধিবেশন। এরমধ্যে ১৪, ১৫, ১৬, ১৭ ও ২৮ জুন প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হবে। ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাশ হবে। আর ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাশ হবে। এছাড়া ১ জুলাই বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাশ এবং অধিবেশন সমাপ্ত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION