1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বিরামপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বিরামপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন

  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৫৪ জন পঠিত
দিনাজপুর জেলা প্রতিনিধিঃমোঃ সাইফুল ইসলাম, 
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার উদ্যোগে শনিবার  (৫ জুন) সকাল ১১টায় বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে মানববন্ধন করা হয়েছে।
সংগঠনের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডাঃ নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মশফিকুর রহমান, যুব সংগঠনের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা সরকারের নিকট সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেবার দাবী জানিয়ে বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখার চর্চা হারিয়ে ফেলছে। এছাড়াও অনেক শিক্ষার্থী কিশোর অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পরছে। সেজন্য যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাস্থ্য বিধি মেনে ক্লাস ও পরীক্ষা পরিচালনা করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION