1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে দিনব‍্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিরামপুরে দিনব‍্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ১০৫৯ জন পঠিত
দিনাজপুর জেলা প্রতিনিধিঃমোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ৫ জুন, শনিবার দিনব‍্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজাদা চৌধুরীর সঞ্চালনায় শনিবার সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, পোল্ট্রি খামারি খোরশেদ আলম মানিক, দুগ্ধ খামারী জেসমিন আরা প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টলগুলোতে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগী, কবুতর সহ বিভিন্ন জাতের পশুপাখি ও আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। স্থানীয় খামারি এবং গৃহপালিত পশুপাখি পালনকারীরা প্রদর্শনীর স্টলে অংশগ্রহণ করেন।
গৃহপালিত পশুপাখি পালনে এবং স্থানীয় খামারিদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION