1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাড়তে-পারে কমতে-পারে যেসব পণ্যের দাম - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

বাড়তে-পারে কমতে-পারে যেসব পণ্যের দাম

  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৫৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক      এবারের অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতসহ কিছু পণ্যের ওপর থেকে যেমন শুল্ক ও করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে, কিছু পণ্যের শুল্ক ও কর মওকুফ করা হয়েছে।  তেমনি ফিচার ফোনসহ বেশকিছু পণ্যে নতুন শুল্ক ও করভার আরোপ বা বাড়ানো হয়েছে

জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উত্থাপিত নতুন অর্থবছরের বাজেটে এসব প্রস্তাব পাস হলে কিছু পণ্যের দাম কমবে এবং বাড়বে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

মোবাইল ফোন : দেশে মোবাইল ফোন উৎপাদনকে উৎসাহিত করতে আমদানি করা মোবাইলের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে। তাই যেসব ফোন দেশে উৎপাদন হয় না, সে সবের দাম বাড়তে পারে। এ তালিকায় আইফোন ও স্যামসাংয়ের প্রিমিয়াম ফোন রয়েছে।

মদ-বিয়ার : এ জাতীয় পণ্য আমদানিতে বাজেটে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। তাই আগামীতে মদ বিয়ারের দাম বাড়তে পারে।

সুগন্ধি : বিদেশি সুগন্ধি আমদানিতে অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। তাই সুগন্ধির দাম বাড়তে পারে।

সিগারেট : সম্পূরক শুল্ক না বাড়ালেও বাজেটে সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়। উচ্চ ও অতিউচ্চ (গোল্ডলিফ, বেনসন ও মালবোরো) মানের সিগারেটের প্যাকেট কেনার খরচ বাড়বে। তবে অপরিবর্তিত থাকছে নিæ ও মধ্য মানের সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের দাম।

থিম পার্কের রাইড : এমিউজমেন্ট পার্ক স্থাপনের রাইডসামগ্রীর ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। তাই শিশুদের বিনোদন কেন্দ্র স্থাপনে খরচ বাড়তে পারে।

বিদেশি সবজি : দেশি চাষীদের সুরক্ষা দিতে মাশরুম, বিদেশি গাজর, শালগম জাতীয় সবজি আমদানিতে সম্পূরক শুল্ক ও ভ্যাট বসানো হয়েছে। এছাড়া গাজর, মাশরুম, কাঁচামরিচ, টমেটো, কমলা, ক্যাপসিকামের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে। তাই এসব পণ্যের দাম বাড়তে পারে।

প্রক্রিয়াজাত মাংস : তাজা, শুকনা বা হিমায়িত অবস্থায় আমদানি করা মাংসে সম্পূরক শুল্ক ও ভ্যাট আরোপ করা হয়েছে।

গাড়ির সুরক্ষা কাচ : গাড়ি ও বিমানের সব ধরনের সুরক্ষা কাচের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। তাই গাড়ি মালিকদের ভবিষ্যতে বেশি খরচ হতে পারে।

টয়লেটের কমোড : সিরামিকের তৈরি বেসিন, প্যাডেস্টাল বেসিন, কমোড বা অন্য যে কোনো ধরনের বাথরুম ফিটিংস আমদানিতে ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। তাই এসব পণ্যের দাম বাড়তে পারে। অবশ্য লং প্যানকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এছাড়া আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলোÑ শিল্পের লবণ, যানবাহন নিরাপদ রাখার তালাজাতীয় পণ্য, পুনর্ব্যবহারযোগ্য লুব বেস অয়েল, পুনর্ব্যবহারযোগ্য লুব্রিকেন্ট অয়েল, নাট-স্ক্রু (তারকাঁটা জাতীয় পণ্য), প্যারাফিন, মিনারেল অয়েল, সোডিয়াম সালফেট, আমদানি করা রড ও অ্যাঙ্গেল, ধান ও গম ভাঙ্গানোর মেশিন।

যেসব পণ্যের দাম কমতে পারে 

মুড়ি : উৎপাদন পর্যায়ে মুড়ির ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তাই প্যাকেটজাত মুড়ির দাম কমতে পারে।

তাজা ফল : ব্যবসায়ী পর্যায়ে ফলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তাই ফলের দাম কমতে পারে।

কৃষি যন্ত্রপাতি : কৃষি যন্ত্রপাতি যেমন থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন্ড হারভেস্টর, রোটারি টিলার, উইডার (নিড়ানি) ও উইনোয়ার (ঝাড়াইকল) আমদানিতে আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। তাই এসব পণ্যের দাম কমতে পারে।

মাইক্রোবাস : নসিমন ও লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন ব্যবহার নিরুৎসাহিত করতে সিসিভেদে মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমানো হয়েছে। তাই মাইক্রোবাসের দাম কমতে পারে।

হাইব্রিড গাড়ি : নিম্ন সিসির হাইব্রিড গাড়ির সম্পূরক কমানো হয়েছে। তাই জ্বালানিবান্ধব গাড়ির দাম কমতে পারে।

রড : রড তৈরির প্রধান উপকরণ স্ক্র্যাপ আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া উৎপাদনকারীদের কর ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এতে স্থাপনা নির্মাণের প্রধান উপকরণ রডের দাম কিছুটা হলেও কমতে পারে।

সিমেন্ট : রডের মতো সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকারের অগ্রিম আয়কর ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। তাই সিমেন্টের দামে এর প্রভাব পড়তে পারে।

টাইলস : টাইলস কিউব আমদানিতে সম্পূরক শুল্ক ৬০ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। তাই টাইলসের দাম কমবে।

মোটরসাইকেল : চার স্ট্রোক বিশিষ্ট বিযুক্ত সিকেডি মপড মোটরসাইকেলের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। তাছাড়া দেশে উৎপাদিত মোটরসাইকেলের কাঁচামালের শুল্ক কমানো হয়েছে। তাই মোটরসাইকেলের দাম কমতে পারে। অবশ্য আমদানি করা (সিবিইউ) মোটরসাইকেল কিনতে আগের মতো অর্থ খরচ করতে হবে।

হোম অ্যাপ্লায়েন্স : দেশে হোম অ্যাপ্লায়েন্সসামগ্রী যেমন ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার ও প্রেসার কুকার উৎপাদনে উপকরণ-যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তাই আগামীতে এসব পণ্যের দাম কমতে পারে।

পোলট্রি মুরগি : পোলট্রি মুরগির খাদ্য তৈরির উপকরণ ও ওষুধ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। তাই মুরগির খাবার ও ওষুধের দাম কমতে পারে। এর প্রভাবে আগামীতে পোলট্রি মুরগির দামও কমতে পারে।

খেলনা সামগ্রী : দেশে খেলনা উৎপাদনকে উৎসাহিত করতে ৭ ধরনের যন্ত্রাংশ ও উপকরণে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তাই দেশে তৈরি খেলনার দাম কমতে পারে।
এছাড়া আরও যেসব পণ্যের দাম কমতে পারে সেগুলো হচ্ছে- স্টেইনলেস স্টিল, ডাম্পার ট্রাক, শিল্পে ব্যবহৃত অগ্নি নির্বাপক যন্ত্রপাতি, এলইডি লাইট, শিরীষ কাগজ, শঙ্খ, পেপার কাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION