1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আজ মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে উড়োজাহাজ চালু হচ্ছে। - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

আজ মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে উড়োজাহাজ চালু হচ্ছে।

  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪৫৯ জন পঠিত

বাংলাদেশ খবর  ডেস্ক     আজ মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে উড়োজাহাজ চালু হচ্ছে।

এছাড়া একই দিন থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর ২০ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হলেও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। প্রায় দুই মাস পর সেটি আগামীকাল থেকে চালু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসবে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবেন।

ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই এয়ারলাইনস।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে ইউএস-বাংলা প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কক্সবাজার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় এবং কক্সবাজার থেকে ঢাকায় বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৫টা ৫ মিনিটে ফ্লাইট চলবে।

ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION