1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিরামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন

  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪৬১ জন পঠিত
দিনাজপুর জেলা প্রতিনিধিঃমোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এবং বি,এন,পি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া, আলোচনা সভা, এতিমখানায় এতিমদের পবিত্র কোরআন শরীফ এবং খাবার পরিবেশন করা হয়েছে। ৩০মে, রবিবার দিনব‍্যাপী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিরামপুর পৌর শহরের বি,এন,পি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে বেলা ১২টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বি,এন,পি’র সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও পৌর বি,এন,পি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বি,এন,পি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা বি,এন,পি’র সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বি,এন,পি’র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, পৌর বি,এন,পি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আলী রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু প্রমূখ।
এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের আহবায়ক তছলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রব তোতা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, পৌরসভার ৪নং ওয়ার্ড বি,এন,পি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, পৌর যুবদলের আহবায়ক কমিটির ১নং সদস্য সাদেকুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজ্জাসী বাদশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন‍্যতম সদস্য ছায়েবীন আলম প্রমূখ।
দোয়া ও আলোচনা সভা শেষে জোহরের নামাজের পরে দলের পক্ষ থেকে পৌর শহরের শালবাগানস্থ একটি এতিমখানায় দোয়া মাহফিল, পবিত্র কোরআন শরীফ ও উন্নত খাবার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION