1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ’লীগ আজ আনুষ্ঠানিক প্রচারে নামছে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে Icon দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১

আ’লীগ আজ আনুষ্ঠানিক প্রচারে নামছে

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫৯৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ঢাকা-৫ আসনের উপনির্বাচন সামনে রেখে আজ আনুষ্ঠানিক প্রচার শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেলা ১১টায় ৫০নং ওয়ার্ডের নূর টাওয়ারের সামনে পথসভার মধ্য দিয়ে প্রচার শুরু হবে। পরে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।

বুধবার বিকালে মীরহাজারীবাগ কাজী টাওয়ারের সামনে থেকে একটি বিশাল মিছিল ৪৮-৪৯ ও ৫০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ও উপনির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না। এ সময় ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সাধারণ সম্পাদক আবুল কালাম অনু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএআরএস মহসিন, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, সাহেব আলী, রওশন আলী, সাঈদ মিলন, হাজী আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সারাদিন বিভিন্ন স্পটে নির্বাচনী সমন্বয়কসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার চালান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION