1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে চাষকৃত গাঁজার গাছ ও চোলাই মদ সহ আটক- ২ - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

বিরামপুরে চাষকৃত গাঁজার গাছ ও চোলাই মদ সহ আটক- ২

  • Update Time : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৫৫ জন পঠিত
দিনাজপুর জেলা প্রতিবেদকঃমোঃ সাইফুল ইসলাম,  দিনাজপুরের বিরামপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন দুটি অভিযানে বিপুল পরিমাণে চাষকৃত গাঁজার গাছ ও চোলাই মদ সহ দুজনকে আটক করেছে থানা পুলিশ।
থানায় মামলা সূত্রে জানা গেছে, সোমবার (২৪ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর (রানীরবাজার) গ্রামে নিজ বাড়ি সংলগ্ন প্রাচীর ঘেরা স্থানে চাষকৃত ৭০টি বিভিন্ন সাইজের গাঁজার গাছ সহ সন্তোষ বাস্কের ছেলে শংকর বাস্কেকে (২৬) গ্রেফতার করে। একই গ্রামে অপর একটি অভিযানে মৃত মনসুর আলীর স্ত্রী জাহানারা বেগম ওরফে আসমাকে (৫৫) বিপুল পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ গ্রেফতার করে থানা পুলিশ।
 তাদের উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরামপুর থানায় ভিন্ন দুটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৫ মে) গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশের নিয়মিত অভিযান অব‍্যাহত থাকবে।
মাদকদ্রব্য নির্মূলে পুলিশকে তথ‍্য দিয়ে সহযোগিতার জন্য তিনি সচেতন সকলকে আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION