1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অতিরঞ্জিত তথ্য দিচ্ছে ভুয়া সংগঠন সড়ক দুর্ঘটনা নিয়ে: কাদের - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অতিরঞ্জিত তথ্য দিচ্ছে ভুয়া সংগঠন সড়ক দুর্ঘটনা নিয়ে: কাদের

  • Update Time : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১০৬০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক  সড়ক দুর্ঘটনা নিয়ে অতিরঞ্জিত তথ্য দেওয়া হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভুয়া এবং অনিবন্ধিত একটি সংগঠন দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনা ও আহত-নিহতের সংখ্যা নিয়ে অতিরঞ্জিত, মনগড়া প্রতিবেদন দিয়েছে, যা সত্য নয়।

তিনি সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ ও ঈদপরবর্তী ছুটির পর পত্রপত্রিকাগুলোর রিপোর্ট অনুযায়ী সারাদেশে গত ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত ৩৬ থেকে ৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।  এতে ১০৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মন্ত্রী বলেন, সড়কে দুর্ঘটনা হয় অস্বীকার করার কিছু নেই।  কিন্তু এ ধরনের কল্পিত ও মনগড়া প্রতিবেদন কোথা থেকে আসে সেটিই প্রশ্ন।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION