1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিনাজপুরের কাহারোলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

দিনাজপুরের কাহারোলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • Update Time : শনিবার, ৮ মে, ২০২১
  • ৪২২ জন পঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি-সুকুমার রায়

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (ভিজিএফ ও জিআর এর) নগদ অর্থ বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ৮মে’২০২১ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ ও জিআর এর নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এসময় এমপি গোপাল বলেন, প্রাণঘাতী করোনা মহামারিতে পৃথিবীর সকল দেশ যখন সকল প্রকার উৎসব বন্ধ করে দিয়েছে, তখন আসন্ন ঈদ উৎসবে শরিক হওয়ার জন্য দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে সহায়তা অব্যাহত রেখেছেন জননেত্রী শেখ হাসিনা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ জানান, কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩ হাজার পরিবারকে জিআর ও ৮ হাজার ২৯৬ পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ প্রদান করা হবে। উদ্বোধনী দিনে রামচন্দ্রপুর ইউনিয়নে ৫শ পরিবারকে জিআর ও ১ হাজার ৩৯০ পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী মোঃ কুতুবউদ্দীন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION